Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান বিএনপির

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।


ফখরুল বলেন, নির্বাচন আয়োজনের জন্য ভোটার তালিকা এক মাসের মধ্যে প্রস্তুত করা সম্ভব। তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন এ বছরের মাঝামাঝিতে আয়োজন করা যেতে পারে।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক

সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচ্য বিষয়গুলো তুলে ধরতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।


ফখরুল বলেন, বিএনপি মনে করে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করা প্রয়োজন নয়। এর ফলে জাতীয় নির্বাচনের আরও বিলম্ব হতে পারে।


নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট, ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এই পদক্ষেপগুলোর কারণে জনদুর্ভোগ আরও বাড়বে।


২০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন