Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

সারাদেশ

কুমিল্লায় ১২৬ বোতল ফেন্সিডিলসহ ৩ নারী মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টারঃ
১৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ১২৬ বোতল ফেন্সিডিলসহ ৩ জন নারী মাদক কারবারিক আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৪ মার্চ বিকালে সদর দক্ষিণ উপজেলার টমছম ব্রীজ এলাকা থেকে আপন দুই বোন ও একজন সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের সাথে দুইটি শিশু বাচ্চা পাওয়া যায়। যার একটি আসামী সীমার নিজের ও অন্য একটি তার প্রতিবেশীর।

আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার

পিলকুনি গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে শিউলি বেগম (৪৬) ও সিমা বেগম (৪০), কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে মোসাঃ নাছিমা আক্তার (৩৭)।
 
শনিবার (২৫ মার্চ) সকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নারায়নগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা স্বল্পদামে কুমিল্লা থেকে ফেন্সিডিল ক্রয় করে তা নিজেদের শরীরের বিভিন্ন অংশে রশি দিয়ে পেচিয়ে পরিবহন করে ঢাকাসহ আশেপাশের এলাকায় অধিক দামে বিক্রি করত। এছাড়া তারা প্রায়ই বিভিন্ন মাদকদ্রব্য কুমিল্লা থেকে ঢাকায় পরিবহন করত এবং মাদকদ্রব্য পরিবহনের সময় তারা ভিন্ন ভিন্ন সময় কৌশল অবলম্বন করত। বর্ণিত ফেন্সিডিল পরিবহনের সময় তাদের সাথে দুইটি শিশু বাচ্চা পাওয়া যায় যার একটি আসামী সীমার নিজের ও অন্য একটি তার প্রতিবেশীর। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে শিশু বাচ্চা দুইটিকে তাদের সাথে নিয়ে আসার কারণ জানতে চাইলে তারা জানায় শিশু বাচ্চা সাথে থাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্য কেউই তাদের সন্দেহ করবে না উপরন্তু তাদেরকে সাধারণ যাত্রী/পথচারী বলে মনে করবে। মূলত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ আড়াল করতেই উক্ত বাচ্চা দুইটিকে তারা ব্যবহার করেছে মর্মে তারা স্বীকার করে। পরবর্তীতে শিশু বাচ্চা দুটিকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। উক্ত বিষয়ে মহিলা আসামীদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


১৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন