Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

শিক্ষা

কুবির আদিবাসী ছাত্র সংসদের নেতৃত্বে উচিং-মংক্যএ

কুবি প্রতিনিধি:
১২ ঘন্টা আগে বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
# ফাইল ফটো



​কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘আদিবাসী ছাত্র সংসদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচিং মার্মা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মংক্যএ মার্মা।


​বুধবার (২৯ জুলাই) সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।


নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্যামেলিয়ন চাকমা, ক্লোরিন চাকমা, অর্কিড চাকমা, ঊর্মি তঞ্চঙ্গ্যা, বৈশাখী চাকমা, কাস্পিয়ান দেওয়ান, অঞ্জনা ত্রিপুরা, সুকন্যা রুথডং ও ময়ূরী ত্রিপুরা। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন ত্রিলোচন ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক অর্পিত তালুকদার, অর্থ সম্পাদক ডয়াংনু মার্মা, সহ-অর্থ সম্পাদক কিকিউ মার্মা, সাংগঠনিক সম্পাদক শ্রাবন্তী সিনহা, দপ্তর বিষয়ক সম্পাদক ক্যক্যসাইন মার্মা, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মনিরাম ত্রিপুরা, প্রচার বিষয়ক সম্পাদক রেমি চাকমা এবং সহ-প্রচার বিষয়ক সম্পাদক অডিথ চাকমা।


এছাড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে প্রিয়াঙ্কা ত্রিপুরা ও জুঁই চাওলা বর্মন, ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে কল বিকাশ ত্রিপুরা ও দ্বীপ সাংমা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দিখনজয় ত্রিপুরা ও বিশ্বজয় ত্রিপুরা এবং সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে জমেনজয় ত্রিপুরা ও চেংগ্যহ্লা মার্মা দায়িত্ব পেয়েছেন।


কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রসেন জিৎ চাকমা, রাশেল চাকমা, কারেন বাবু চাকমা, স্বদীপ্ত চাকমা, রিন্তু ত্রিপুরা, লহরি তন্চঁগ্যা, ত্রিবেনি চাকমা, সবুজ চাকমা, সুকেল চাকমা এবং বিশ্বজিৎ বর্মন। 


অন্যদিকে সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন আজীবন উপদেষ্টা অমিয় চাকমা ও ইতু চাকমাসহ সুইচিং মার্মা, ইমেজ চাকমা, সুদীপ চাকমা, লুনি বইসু ত্রিপুরা, রাজেন তঞ্চঙ্গ্যা, পুষ্পিতা ত্রিপুরা, দীনেশ চাকমা, রিতু কৃপা আজিম এবং অন্তা চাকমা।


​নবনির্বাচিত সভাপতি উচিং মার্মা বলেন, “নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। এই সংগঠন শুধু একটি শিক্ষার্থী সংগঠন নয়, বরং আদিবাসী শিক্ষার্থীদের ঐক্য, নেতৃত্ব ও সাংস্কৃতিক পরিচয় বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা সবাইকে সঙ্গে নিয়ে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণে কাজ করব। সবার সহযোগিতা ও অংশগ্রহণে আমাদের এই পথচলা আরও সমৃদ্ধ হবে বলে বিশ্বাস করি।”


নবনির্বাচিত ​সাধারণ সম্পাদক মংক্যএ মার্মা বলেন, “নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার ওপর আস্থা রেখে যারা এ দায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ জানাই। সকলের সহযোগিতায় সংগঠনকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করব। পাশাপাশি আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা রাখার চেষ্টা করব।”


উল্লেখ্য, নবগঠিত কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

১২ ঘন্টা আগে বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন