Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

জাতীয়

সারা দেশে ২০ লাখ শিক্ষার্থী বসলো এসএসসি পরীক্ষায়

ডেইলি বাংলাদেশ মিরর
৮ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
# ফাইল ফটো

সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা শেষ হয়েছে দুপুর ১টায়।

এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। দেশজুড়ে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এসএসসিতে পরীক্ষার্থী ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন, দাখিলে ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছে ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। আর বিদেশের ৮ কেন্দ্রেও অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা।

৮ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন