Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

কমিশনের সুপারিশের পর স্বাস্থ্য খাত সংস্কারে পদক্ষেপ গ্রহণ করা হবে: স্বাস্থ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২ ঘন্টা আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো





স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশের পর সংস্কারে পদক্ষেপ গ্রহণ করা হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে অবহিত হতে আজকের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।


রোববার (৫ জানুয়ারি) সকালে স্বাস্থ্যসেবা কে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করার লক্ষ্যে গঠিত স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের

মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্বাস্থ্য খাতের প্রয়োজনীয় সংস্কার নিয়ে কমিশনের সদস্যরা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।


সভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা, ওষুধ ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতে কেনাকাটা ও পিপিআর, ক্যান্সার চিকিৎসা, ফরেনসিক মেডিসিন, মাতৃস্বাস্থ্য, স্বাস্থ্য খাতে সংশ্লিষ্ট অংশীদারদের কারিকুলাম ও ক্যারিয়ার পরিকল্পনা, প্রিভেনটিভ কেয়ার, স্বাস্থ্য সুরক্ষা আইন, হাসপাতাল ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতে জনবল সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে তিন ঘণ্টার অধিক সময়ব্যাপী আলোচনা করা হয়।


মতবিনিময় সভায় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সরকারের কাছে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পলিসি ইস্যু সংক্রান্ত সুপারিশ প্রদান করবে। আজকের সভায় যে বিষয়গুলি আলোচনা হয়েছে, তা কমিশন গুরুত্ব সহকারে বিবেচনা করবে। এছাড়া, সরকারের অর্থনৈতিক সক্ষমতা এবং সুপারিশের বাস্তবায়নযোগ্যতাও বিবেচনায় রাখা হবে।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, স্বাস্থ্য খাত কমিশনের সুপারিশগুলো সাহসী, জনবান্ধব এবং চিকিৎবান্ধব হবে, এটাই সবার প্রত্যাশা।


মতবিনিময় সভায় স্বাস্থ্য কমিশনের সম্মানিত সদস্যরা, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী উপস্থিত ছিলেন।

২ ঘন্টা আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন