Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

লিড নিউজ

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিক্ষোভের ডাক

ডেস্ক রিপোর্টঃ
৭ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
# ফাইল ফটো



গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিক্ষোভের ডাক দিয়েছে। আগামী শনিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কার্যক্রমে

তারা বিস্মিত, আহত ও মর্মাহত।

এদিকে, সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল ওয়াকআউট করেছে। মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা শেষে জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ তুলে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা অধিবেশন ত্যাগ করেন।

৭ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন