Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

ডেস্ক রিপোর্ট:
৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপুলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে ।

শুক্রবার (৫মে) সকালে মহাসড়কে ফেনীর লালপুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬)। তাদের মধ্যে শুভ ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে। মারুফ ঢাকার দক্ষিণখান থানা এলাকার মো. মজিবরের ছেলে।

দুই বন্ধু ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে রাঙামাটিতে বেড়াতে যাওয়ার

পথে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় , শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় পৌঁছানোর পর চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে দুই যুবক গুরুতর আহত হন।

মহিপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, দুর্ঘটনায় নিতহ দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  বৃহস্পতিবার রাতে তারা একটি মোটরসাইকেলে ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশে রওনা দিয়েছিল। ফেনীর লালপুল এলাকায় পৌঁছানোর পর চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের ওপর ছিটকে পড়ে। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি মহিপাল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন