Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা নিন্দনীয়: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



নির্বাচনী প্রচারের মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ।


রোববার (১৪ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমসটেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিট সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে ব্রিফিংকালে তিনি একথা বলেন।


নির্বাচনী

প্রচারের মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। রাজনীতিতে আমরা কোনো সংঘাত চাই না। আমাদের দেশে যেমন মানুষ পুড়িয়ে হত্যা করে এবং ধ্বংস করা হয়, পোড়ানো হয়, মানুষের সম্পত্তি পোড়ানো হয় সেটি কখনো কাম্য নয়। এটি অনভিপ্রেত, এটি আইনবিরোধী।


তিনি আরও বলেন, অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কখনও ভায়োলেন্স ছিল না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে হামলা আমরা কনসার্ন এবং নিন্দা জানাই। রাজনীতিতে ভায়োলেন্স থাকা উচিত নয় সেটি আমরা মনে করি।

২৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন