Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

দেশকে অকার্যকর করতে বিএনপি সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বিএনপি। তারা আর বিরোধী দল নয়, বিরোধী দল এখন হলো জাতীয় পার্টি। বিএনপি বিরোধী দল নয়। তারা এখন স্বীকৃত জনবিচ্ছিন্ন একদল।’

বুধবার দুপুরে রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দেশ ও মানুষের

সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বিএনপি। তারা (বিএনপি) শুধু মানুষ মারে না, বিদেশিও মারে। তারা আমাদের খ্রিস্টান ধর্মের ধর্ম গুরুদের মারার চেষ্টা করেছে। মসজিদের ইমামদের হত্যা করেছে। সে কথা এদেশের মানুষ ভুলে যায়নি। দেশের মানুষ তাদের জঙ্গিবাদ-সন্ত্রাসের কথা ভুলেনি।’

আসাদুজ্জামান খান আরও বলেন, ‘অনেক লোক অনেক কথা বলেছেন- আজকের ডিজিটাল বাংলাদেশ শতভাগ না হলেও আমরা বলতে পারি ৮০ শতাংশ সাকসেসফুল। দুর্বার গতিতে আমরা এগিয়ে যাচ্ছি তার একটি কারণ হলো আমরা ডিজিটাল। আজকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন স্বপ্ন বাস্তবায়ন করেন।’

১৬ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন