Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, মার্চ ১৩, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সারাদেশ

দেশীয় কাপড়কে ভারতীয় বলে বিক্রি

ডেস্ক রিপোর্টঃ
১ দিন আগে শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
# ফাইল ফটো



দিনাজপুরের হিলিতে দেশীয় কাপড়কে ভারতের হিসেবে বিক্রি করার অভিযোগে তিন কাপড় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে হিলি বাজার ও চারমাথা এলাকায় অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, কিছুদিন ধরে হিলির

বিভিন্ন দোকানে দেশীয় কাপড়কে ভারতীয় বলে ভোক্তাকে বিভ্রান্ত করা হচ্ছিল। অভিযোগ পাওয়ার পর অভিযানে তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

১ দিন আগে শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন