Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

আইন-আদালত

ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশ ১২ জুলাই

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে বুধবার, আগস্ট ২৬, ২০২৬
# ফাইল ফটো


হামে শিশু সাউদার মৃত্যুর অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। 


আজ রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করা হয়। পরে আদালত এ বিষয়ে আদেশের জন্য ১২ জুলাই দিন নির্ধারণ করেছেন।


বাদীপক্ষের আইনজীবী জানায়, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন। বাদী মামলার আবেদনে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনেছেন।


মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর ও প্রেস সচিব শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

২১ দিন আগে বুধবার, আগস্ট ২৬, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন