Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, জুলাই ২৭, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

লিড নিউজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬
# ফাইল ফটো


মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।


আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অন্য দুজন সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।


ট্রাইব্যুনালের কাছে মোজাফফর হোসেনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো এবং দুইদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।


আদেশে ট্রাইব্যুনাল বলেন, আগের আদেশের ভিত্তিতে আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো। পাশাপাশি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে দুই কর্মদিবসে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হলো।


একই সঙ্গে মোজাফফর হোসেনকে সেনা হেফাজতে রাখার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।


গত ২১ জুলাই চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফরকে আজ হাজির করতে আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সেই মোতাবেক আজ সকাল ৯টা ২০ মিনিটের দিকে তাকে ট্রাইব্যুনালে এনে হাজতখানায় রাখা হয়।

৪ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন