Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

রাজনীতি

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন চায় ব্রাজিল

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক

সম্পাদক শামা ওবায়েদ।


পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।


তিনি বলেন, “ব্রাজিলে গার্মেন্টস রপ্তানির ভালো সুযোগ রয়েছে, আমরা সেটি আরও কীভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে কথা বলেছি। কৃষিক্ষেত্রে সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি, খেলাধুলার উন্নয়নে বিশেষ করে ফুটবল নিয়ে কাজ করার বিষয়ে ব্রাজিলের কোচ এনে সহযোগিতার প্রস্তাব নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলব।”


জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ব্রাজিল চায় বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক।”

৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন