Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
# ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের রমজান আলী (২৮) নামে এক হাজতির গলায় লুঙ্গি প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রমজান আলী জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মন্নাফ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. শহিদুল ইসলাম বিষয়টি আত্মহত্যা দাবি করে জানান, রমজান আলী একটি হত্যা মামলায় গত তিন বছর ধরে হাজতে আছেন। রাতে লুঙ্গি দিয়ে

বাথরুমের ভেন্টিলেটরে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২ দিন আগে শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন