Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাতীয়

বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে সৌদি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
# ফাইল ফটো


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল সফর করছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য তাদের এই সফর। বাংলাদেশ সরকারের নেতৃত্বের প্রতি তারা আস্থা প্রকাশ করেছেন।


তিনি জানান, বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের আগ্রহ জানিয়েছে। সৌদি ক্রাউন প্রিন্সকেও আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। চলতি বছরেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ-এর মিটিং হবে বাংলাদেশে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ৭০ হাজারের বেশি রোহিঙ্গাদের পাসপোর্ট মিমাংসিত বিষয়। এটা নিয়ে সৌদিতে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে।


শুধু একটি সেক্টরে আটকে না থেকে বিভিন্ন সেক্টরে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব কাজ করতে চায় বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

২৩ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন