Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জাতীয়

ডাবের বাজারে অভিযান তিন আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা

ডেইলি বাংলাদেশ মিরর
২৭ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
# ফাইল ফটো

বগুড়ার সদর উপজেলায় ডাবের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ৩ পাইকারি আড়তদারকে।

কেনাবেচার রশিদ না রাখা, ডাবের দাম বেশি নেওয়া ও মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা করা হয় তাদের।

০২ সেপ্টেম্বর শনিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ডাবের ৩ আড়তদারকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে নামাজগড় এলাকার দুই ভাই ডাবঘরের শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা, শহরের গোদারপাড়ার আল আমিন ডাবঘরের আল আমিনকে ১০ হাজার টাকা ও গোয়ালগাড়ি এলাকার মেসার্স রূপম এন্টারপ্রাইজের মনিরুজ্জামান রুকনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


২৭ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন