Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, মার্চ ২১, ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

লিড নিউজ

বাধ্যতামূলক অবসরে স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে শনিবার, মার্চ ২১, ২০২৬
# ফাইল ফটো



স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।


গত ২১ মে মো. জাহাংগীর আলমকে নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়।


জাহাংগীর আলম ২০২২ সালের

২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব পদে যোগ দেন। এর আগে তিনি জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা।

৯ দিন আগে শনিবার, মার্চ ২১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন