দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সরকার মোট ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে জানানো হয়, বর্তমান বৈশ্বিক অস্থিরতা—বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত—বিবেচনায় নিয়ে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি
ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটসের মাধ্যমে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) কেনার অনুমোদন দেওয়া হয়েছে।এছাড়া, একই বিভাগের আরেক প্রস্তাবে এক্সন মোবিল কাজাখস্তান ইনক (ইএমকেআই) থেকে ১ লাখ মেট্রিক টন EN590-10 PPM সালফার মানসম্পন্ন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
পাশাপাশি, জিটুজি (সরকার-টু-সরকার) ভিত্তিতে ইন্দোনেশিয়ার পি.টি. বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি জাপিন) থেকে চুক্তির আওতায় ৬০ হাজার মেট্রিক টন ০.৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল (ডিজেল) কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ ঘন্টা আগে মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
