Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শিক্ষা

১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশে ভর্তি সম্পন্ন করতে হবে

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
# ফাইল ফটো



উচ্চমাধ্যমিক পর্যায়ের একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। বিষয়টি জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।


সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের সময় তিনি এ তথ্য জানান।


এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার দাঁড়িয়েছে ৬৪.০৫ শতাংশে, যেখানে গত বছর অর্থাৎ ২০২৫ সালে এই হার ছিল ৬৮.০৪ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ পয়েন্ট।


তবে ফলাফলে ছাত্রীদের এগিয়ে থাকার প্রবণতা স্পষ্ট। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এবার উত্তীর্ণ ছাত্রের তুলনায় ছাত্রী উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি। একইভাবে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি—এই ব্যবধান ১১ হাজার ৪০১ জন।


৪ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন