Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ

দেশের ৫টি অঞ্চলে হতে পারে ৬০ কি. মি. বেগে ঝড়

ডেইলি বাংলাদেশ মিরর
১ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
# ফাইল ফটো

দেশের ৫টি অঞ্চলে হতে পারে ৬০ কি. মি. বেগে ঝড়। তাই সে সকল এলাকার নদীবন্দরে ১ নম্বর সংকেত তোলা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানায়, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সকাল থেকে সোমবার (১৪ অক্টোবর) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

১ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন