Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ

সারা দেশে বাড়বে রাতের তাপমাত্রা

ডেইলি বাংলাদেশ মিরর
২৪ দিন আগে মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
# ফাইল ফটো

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও বাড়তে পারে রাতের তাপমাত্রা। 

রোববার (২৯ ডিসেম্বর) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

২৪ দিন আগে মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন