Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ

দেশের ৩ বিভাগে বেশি বৃষ্টির আভাস

ডেইলি বাংলাদেশ মিরর
২৪ দিন আগে মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
# ফাইল ফটো

দেশের তিনটি বিভাগে বেশি বৃষ্টি হতে পারে৷ অন্য বিভাগে দু'এক জায়গায় বৃষ্টি হতে পারে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার (২ অক্টোবর) সকাল পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৪ দিন আগে মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন