Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, আগস্ট ৯, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

সারাদেশ

ট্রাফিক আইন অমান্য করায় ৫০০ মামলা, জরিমানা ২১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা

ডেইলি বাংলাদেশ মিরর
১৬ দিন আগে রবিবার, আগস্ট ৯, ২০২৬
# ফাইল ফটো

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ৫০০টি মামলা ২১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা জরিমানা করে। এছাড়া অভিযানে ৪৯টি গাড়ি ডাম্পিং ২৮টি গাড়ি রেকার করা হয়। জরিমানাকৃত টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে লাখ ৬৭ হাজার ২৫০ টাকা। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা।

১৬ দিন আগে রবিবার, আগস্ট ৯, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন