Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

সারাদেশ

ভ্যানের চাকায় মায়ের ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
# ফাইল ফটো

চলন্ত ভ্যানে ওড়না পেঁচিয়ে এক নারী রাস্তায় ছিটকে পড়ার পর কোলে থাকা চার মাসের শিশু তানিশার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মা লিপি বেগম।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) যশোর কোতোয়ালি থানার এসআই শরীফ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে যশোর সদর উপজেলার নারাঙ্গালী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তানিশা সদর উপজেলার ডুমদিয়া গ্রামের ওসমান গণির মেয়ে।

এসআই শরীফ আল মামুন জানান,

বৃহস্পতিবার সকালে লিপি বেগম তার মেয়েকে নিয়ে সদর উপজেলার দত্তপাড়া থেকে নারাঙ্গালী গ্রামে যাচ্ছিল। পরে নারাঙ্গালি বাজার এলাকায় ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে গেলে লিপি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় কোলে থাকা তানিশা ও তিনি আহত হন। পরে স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তানিশাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক অনন্যা জামান জানান, শিশুটি মাথায় আঘাত পেয়েছিল।

২৫ দিন আগে শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন