Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, মার্চ ২২, ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

আইন ও আদালত

তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে রবিবার, মার্চ ২২, ২০২৬
# ফাইল ফটো



বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ আদেশ প্রদান করেন।


২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও থানায় তারেক

রহমান এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়।


এর আগে নোয়াখালীতে করা আরেক রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পান তারেক রহমান। সাক্ষ্যগ্রহণ শেষে কোনো প্রমাণ না থাকার কারণে গত ২১ আগস্ট আদালত তাকে ওই মামলাটি থেকে খালাস দেন।

২২ দিন আগে রবিবার, মার্চ ২২, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন