Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

লিড নিউজ

সরকার গঠনের ৫ মাসে সমাজের কিছুই বদলায়নি, আগের মতোই ঘুষ-দুর্নীতি চলছে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:
১১ ঘন্টা আগে বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
# ফাইল ফটো


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার গঠনের পর গত পাঁচ মাসে সমাজের কিছুই বদলায়নি, আগের মতোই ঘুষ-দুর্নীতি চলছে। পরিবর্তন বলতে কেবল তারেক রহমান, তিনি চেষ্টা করছেন সমাজ পরিবর্তনের। সবাই মিলে তাকে সহযোগিতা করতে হবে।’


বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তথ্য ভবনে জুলাই শহীদ দিবস স্মরণে প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে। যারা ভোল পাল্টিয়েছে, তারা এখন বেশি অপকর্মে লিপ্ত।’


বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছরেও দেশের মানুষের জীবনমান উন্নয়ন না হওয়া দুর্ভাগ্যজনক। ক্ষমতাসীনদের মধ্যে ক্ষমতাকে আঁকড়ে ধরার একটি রসায়ন কাজ করে। এই ব্যবস্থার পরিবর্তনের জন্য তরুণরা জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে। জুলাইয়ের ত্যাগ ধারণ, পরিবর্তনের চেষ্টা না করলে এত রক্ত বৃথা যাবে। বিএনপি এই সমাজটাকে পাল্টে দিতে চায়।’

 

একই অনুষ্ঠানে জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে; সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

১১ ঘন্টা আগে বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন