Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনলেন শাওন

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজা শাওন।


মঙ্গলবার দুপুর ৩টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে ফরম সংগ্রহ করেন তিনি। 


এর আগে সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে

ফরম বিক্রির এই কার্যক্রম শুরু হয়। প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রত্যাশীরা।  


দুপুর ৩টা পর্যন্ত ঢাকা বিভাগ থেকে ২০২টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৫৪টি, চট্টগ্রাম বিভাগ থেকে ১২২টি, সিলেট বিভাগ থেকে ২১টি, বরিশাল বিভাগ থেকে ৪৪টি, খুলনা বিভাগ থেকে ৬৫টি, রংপুর বিভাগ থেকে ৬২টি এবং রাজশাহী বিভাগ থেকে ৭৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন