Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

খেলা

সাত দশকের দ্রুততম হ্যাটট্রিক ফরাসি তারকা দেম্বেলের

ডেস্ক রিপোর্ট:
২১ ঘন্টা আগে বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
# ফাইল ফটো


বিশ্বকাপে নজির গড়লেন ফ্রান্সের উসমান দেম্বেলে। নরওয়ের বিরুদ্ধে ৩২ মিনিটে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েছেন তিনি। যা গত সাত দশকে কোনও ফুটবলার বিশ্বকাপে করে দেখাতে পারেননি।


নরওয়ের বিরুদ্ধে ৭, ২০ এবং ৩২ মিনিটে গোল করেছেন দেম্বেলে। প্রথম দুটি গোল করেন কিলিয়াম এমবাপ্পের পাস থেকে। তৃতীয় গোলটি অঁরেলিয়েঁ চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে। ফরাসি তারকার এই হ্যাটট্রিক বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম।


বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে অস্ট্রিয়ার সাবেক ফুটবলার এরিক প্রবস্টের দখলে। ১৯৫৪ সালের বিশ্বকাপে তৎকালীন চেকোশ্লোভাকিয়ার বিরুদ্ধে ২৪ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেছিলেন তিনি। দেম্বেলের ৩২ মিনিটের হ্যাটট্রিকটি বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম। বিশ্বকাপে গত সাত দশকে এত কম সময়ের মধ্যে হ্যাটট্রিক করতে পারেননি কোনও ফুটবলার।


দেম্বেলের এই নজিরে তৃতীয় স্থানে চলে গেল গ্যারি লিনেকারের হ্যাটট্রিক। ১৯৮৬ সালের বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের লিনেকারের ৩৫ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। চতুর্থ স্থানে চলে গেল ১৯৭০ সালে বুলগেরিয়ার বিরুদ্ধে জার্মানির গার্ড মুলারের করা ৩৮ মিনিটের হ্যাটট্রিক।


ফান্সের তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন দেম্বেলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে প্যারাগুয়ে এবং পশ্চিম জার্মানির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন জাস্ট ফঁতে। গত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন এমবাপ্পে। এ বারের বিশ্বকাপেও আর্জেন্টিনার লিওনেল মেসি এবং কানাডার জোনাথন ডেভিডের পর তৃতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করেছেন দেম্বেলে।

২১ ঘন্টা আগে বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন