Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

সাবেক আইজিপি ৪ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে স্কুলছাত্র ইসমামুল হক (১৬) গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুনকে চার দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।


সকালে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ

থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক তাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।


গত ৫ আগস্ট চানখারপুলে গুলিতে মোহাম্মদ ইসমামুল হক নিহত হন। এ ঘটনায় ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক শেখ হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

১৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন