বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ায় আর্জেন্টিনার তিন ফুটবলার এবং এক সহকারী কোচকে শাস্তি দিয়েছে ফিফা। ছাড় পেলেন না লিওনেল মেসিও। আর্জেন্টিনার অধিনায়ককে অবশ্য শাস্তি পেতে হল ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে তর্কে জড়ানোর জন্য।
বিশ্বকাপ জিততে পারেননি মেসি। ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি তার নেতৃত্বাধীন আর্জেন্টিনা। ফাইনালে হেরে মেজাজ হারিয়ে শাস্তি পেয়েছেন মেসির ৩ সতীর্থ। বিশ্বকাপের পর বাবা জর্জে মেসিকে হারিয়েছেন মেসি। একের পর এক ধাক্কা সামলে মাঠে নেমে মাথা গরম করায় শাস্তি পেলেন এলএম টেনও।
গত বুধবার মেজর লিগ সকারের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হয়েছিল মায়ামি। দুই দলের লড়াই শেষ হয় ২-২ ব্যবধানে। এই ম্যাচের শেষ মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একটি ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। পরিস্থিতি সামলে মায়ামির ইয়ানিক ব্রাইট এবং ফিলাডেলফিয়ার কাভান সুলিভানকে লাল কার্ড দেখান রেফারি।
এ সময়ের একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, মেসির পাশ দিয়ে যাওয়ার সময় আলতো করে তার বুকে স্পর্শ করেন কুইন সুলিভান। তাতে মেসি হঠাৎ মেজাজ হারান। ক্ষুব্ধ মেসি আচমকা পিছন থেকে সুলিভানের ঘাড়ের পেছনে চড় মারেন। সঙ্গে সঙ্গে সুলিভান ঘুরে দাঁড়িয়ে মেসির দিকে তেড়ে যান। এর পর দুই জনে মাথা ঠেকিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এই ঘটনার জন্যই শাস্তি পেয়েছেন মেসি।
মেজর লিগ সকারের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। প্রতিপক্ষ দলের কারও মুখে, মাথায় বা ঘাড়ে হাত দেওয়া যায় না। সুলিভানের ঘাড়ে মারার অপরাধে মেসিকে শাস্তি দেওয়া হয়েছে। এই নিয়ম ভাঙায় মেসিকে জরিমানা করেছে লিগের শৃঙ্খলারক্ষা কমিটি। তবে জরিমানার অঙ্ক জানানো হয়নি।
১০ ঘন্টা আগে শনিবার, আগস্ট ২২, ২০২৬