তৃণমূল পর্যায় থেকে দেশের ফুটবলারদের তুলে আনার সবচেয়ে বড় আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ এর ফাইনাল খেলার ভেন্যু পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ঢাকার আর্মি স্টেডিয়ামে আগামীকাল ২০ জুন অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহদী আমিন আজ টুর্নামেন্টের ভেন্যু পরিদর্শন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় টুর্নামেন্টের আয়োজক প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সাহিনা ফেরদৌসীসহ মন্ত্রনালয় ও অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায় থেকে দেশের ফুটবলারদের তুলে আনার সবচেয়ে বড় আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলা গত ৪ জুন থেকে মাঠে গড়াচ্ছে। ৪ জুন (বৃহস্পতিবার) সকাল ১০:০০ টায় ঢাকার মিরপুর-২ নম্বরে অবস্থিত ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
আরও জানা গেছে, টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ১৭ জুন থেকে ২০ জুন পর্যন্ত মোট ৪ দিন (খেলা শুরুর পূর্বের প্রস্তুতি ও ৩ দিনের প্রতিযোগিতা) চলে আর্মি স্টেডিয়ামে।
দেশজুড়ে বালক ও বালিকা উভয় বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের হাজারো খুদে ফুটবলারের মধ্য থেকে চূড়ান্ত পর্বে উঠে আসা দলগুলোর এই লড়াইকে ঘিরে ইতিমধ্যেই ক্রীড়ামোদী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, এই টুর্নামেন্টে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে প্রায় চল্লিশ লক্ষ শিক্ষার্থী (বালক - বালিকা) অংশগ্রহণ করে। বিশ্বের সর্ব বৃহৎ শিক্ষার্থীদের টুর্নামেন্টটির ফাইনাল খেলার মাধ্যমে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমাপ্তি ঘটবে কাল।
৪ ঘন্টা আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬