Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

রাজনীতি

মনোনয়ন না দেয়ায় দলের প্রতি কোনো কষ্ট বা ক্ষোভ নেই: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, মনোনয়ন না দেয়ায় দলের প্রতি কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের যখন দুঃসময় ছিল তখন বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেটা অনেক সময় দেখা গেছে আমার বয়স এবং রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। 


শুক্রবার

(২ জানুয়ারি) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 


রুমিন ফারহানা বলেন, দল যখন ২০২২ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে, আমি এক মুহূর্তও চিন্তা করিনি। যখন বলেছে, আমি সেই মুহূর্তেই পদত্যাগ করেছি। এরপরও দল যদি মনে করে আমার পরিবর্তে নতুন নেতৃত্ব দেবে- তাকে আমি স্বাগত জানাই। 


তিনি বলেন, কিছু কিছু জায়গায় আমার কর্মীদেরকে বলা হচ্ছে- তাদের বিরুদ্ধে হয়তো মামলা দেয়া হবে। আমি বলেছি, এরকম কিছু হলে নিশ্চয় প্রশাসনকে আমি সেটা জানাব। যদি এমন কিছু হয় যেটা আমার নির্বাচনে প্রভাব ফেলবে এবং নেতাকর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, তাৎক্ষণিক আমি ব্যবস্থা নেব।

২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন