Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

রাজনীতি

জনগণের প্রতি দায়বদ্ধতা বিএনপির কাছে সবচেয়ে বড় বিষয়: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



জনগণের প্রতি দায়বদ্ধতা বিএনপির কাছে সবচেয়ে বড় বিষয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।


আমীর খসরু বলেন, রাজনৈতিক দলগুলোকে  দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নয়, জনগণের কাছে যেতে হবে। জনগণ ম্যান্ডেট দিলে সংসদে গিয়ে সব দাবি পাস করানো যাবে।


সরকারকে সংবিধানে

উল্লেখিত বৈশিষ্ট্যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার পরামর্শ দিয়ে আমীর খসরু বলেন, সরকারের ভেতরে থাকা বিতর্কিত সবাইকে সরিয়ে দিতে হবে।


তিনি বলেন, অভ্যন্তরীণ কোনো কার্যক্রমে কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না। কারো কোনো কথায় নয়, ভূরাজনৈতিক কৌশল কী হবে তা দেশের জনগণ নির্ধারণ করবে।


নির্বাচনের আগে সরকারের গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেয়া যাবে না বলেও মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

১৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন