Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, নভেম্বর ২১, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা

‎জাসাস নেতা সোহেল মোল্লা'র হত্যার প্রতিবাদে কুমিল্লা মহানগর জাসাসের দোয়া মাহফিল, সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি

স্টাফ রিপোর্টার:
১৫ ঘন্টা আগে শনিবার, নভেম্বর ২১, ২০২৬
# ফাইল ফটো


‎

‎নড়াইল জেলার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা মহানগর জাসাস।

‎

‎এ ঘটনার প্রতিবাদে কুমিল্লা মহানগর জাসাসের উদ্যোগে দোয়া মাহফিল, সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎

‎একই কর্মসূচিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং দলের নেতাকর্মীদের ঐক্য ও সুস্বাস্থ্য কামনায়ও মোনাজাত করা হয়।

‎

‎কর্মসূচিতে বক্তারা জাসাস নেতা সোহেল মোল্লা'র হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সহিংসতা ও প্রাণহানির ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

‎

‎কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জাসাসের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ পল্লব, সাংগঠনিক সম্পাদক সালমান জন, সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন, দপ্তর সম্পাদক মো. ইফতেখার উদ্দিন রাজেস, প্রচার সম্পাদক জসীম উদ্দীন,  সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক যোবায়ের হাসনাত সাফাত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুনায়েদ মাহি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

‎

‎কর্মসূচির মাধ্যমে কুমিল্লা মহানগর জাসাস নেতৃবৃন্দ রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সোহেল মোল্লা'র হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

১৫ ঘন্টা আগে শনিবার, নভেম্বর ২১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন