Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

আইন ও আদালত

হাইকোর্টে জামিন পেলেন রানা প্লাজার মালিক রানা

ডেস্ক রিপোর্টঃ
৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবন মালিক রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রানার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম। এই আইনজীবী বলেন, আজকের জামিনের ফলে রানার মুক্তিতে বাধা

নেই।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। এই ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করা হয়।

৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন