Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লিড নিউজ

দক্ষ জনশক্তি তৈরির জন্য চীনের কারিগরি শিক্ষা সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

শেখ ফরিদ উদ্দিন:
১৭ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
# ফাইল ফটো



শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ চীনের গুয়াংজুতে "চায়না বাংলাদেশ এডুকেশন কো  পারেশন লাঞ্চ,  এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন।


অনুষ্ঠানে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য চীনে পড়াশোনার সুযোগ বৃদ্ধি, চীন ও বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা কাঠামো গড়ে তোলা, দুই দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্ভাবন এবং দক্ষ জনশক্তি তৈরির জন্য চীন–বাংলাদেশ কারিগরি শিক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। 


এছাড়াও, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মাঝে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে যৌথ পরিকল্পনার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে আসা প্রকাশ করা হয় যে, চীন–বাংলাদেশ শিক্ষা সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।


অনুষ্ঠানে  প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব  মোঃ দাউদ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট তিয়ান জিংইউ,  জিয়াংসি সাইন্স এন্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট জেং পেংগ উ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

১৭ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন