Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

জাতীয়

দেশের বিমানবন্দরগুলোয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
# ফাইল ফটো



দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এরপর থেকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে, যার থেকে বাদ পড়েনি আন্তর্জাতিক বিমানবন্দরগুলোও। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের

২৩তম দিন মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।


এ পর্যায়ে অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

 

সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম তার লিখিত প্রশ্নে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলবেন কি, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা সেবা বৃদ্ধির জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, থাকিলে, তা কী?’


জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তথাপি আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা সেবা যাতে আরো বৃদ্ধি করা যায় সে জন্য বাংলাদেশ পুলিশ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।’

 

নিজের বক্তব্যের সময় ১০টি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

১ দিন আগে বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন