Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, আগস্ট ৯, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

জাতীয়

দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে : জ্বালানিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে রবিবার, আগস্ট ৯, ২০২৬
# ফাইল ফটো


বর্তমানে দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 


সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস‌্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ কথা জানান।


এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। এ দিনের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

 

জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর প্রকল্পের মাধ্যমে সোলার ইরিগেশন সিস্টেমসমূহ স্থাপন করা হয়েছে।


তিনি জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ি উপজেলায় ‘সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ২টি সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে। এ ছাড়া সমগ্র শেরপুর জেলায় আরো ৩১টি সোলার সেচ পাম্প স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

১৭ দিন আগে রবিবার, আগস্ট ৯, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন