Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

লিড নিউজ

৫০-৭০টি আসনে ইভিএমে ভোট: রাশেদা সুলতানা

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
# ফাইল ফটো

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ থেকে ৭০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হতে পারে বলে মনে হচ্ছে। এক্ষেত্রে হাতে থাকা কতটি মেশিন ব্যবহার উপযোগী আছে তার ওপর নির্ভর করবে সিদ্ধান্ত।

সোমবার নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।
তিনি বলেন, আমাদের হাতে যে সব ইভিএম আছে, তা দিয়েই ভোট করবো। করবো না এটা কিন্তু

বলিনি। সময় আছে তো অনেক। বর্তমানে দেখা হচ্ছে কতগুলো ইভিএমে ভালো আছে। ৫০ থেকে ৭০টি আসনে ইভিএমে ভোট হতে পারে বলে মনে হচ্ছে।

১৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন