Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, আগস্ট ১৯, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

লিড নিউজ

২১ আগস্ট সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ

ডেস্ক রিপোর্ট:
১ ঘন্টা আগে বুধবার, আগস্ট ১৯, ২০২৬
# ফাইল ফটো


নির্বাচিত রাষ্ট্রপতি শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফল প্রকাশের পরেই গেজেট প্রকাশ করা হবে এবং ২১ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় হবে শপথ।


রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর হতে যাচ্ছে নির্বাচন। নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।


নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে হবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ।


বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।


গত ২৪ জুলাই ‌‘শারীরিক ও মানসিক’ গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন।

১ ঘন্টা আগে বুধবার, আগস্ট ১৯, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন