Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

জাতীয়

আজ শেষ হচ্ছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ

ডেইলি বাংলাদেশ মিরর
১ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
# ফাইল ফটো

আগামীকাল থেকে শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা। মঙ্গলবার বিকেল ৩টায় বসবে এই সংসদের প্রথম অধিবেশন।

১ম অধিবেশনে নির্বাচিত করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। এরপর ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ইতোমধ্যে প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। 

এরইমধ্যে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা হয়েছেন মতিয়া চৌধুরী। পাশাপাশি বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। দ্বাদশ সংসদে আওয়ামী লীগের ২২৩ জন সংসদ সদস্য ছাড়াও স্বতন্ত্র ৬২ জন, জাতীয় পার্টির ১১ জন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টির একজন করে সংসদ সদস্য আছেন।

সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী, একাদশ সংসদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। ২০২৩ সালের ২ নভেম্বর অধিবেশন শেষ হয়। সর্বশেষ ২৫তম অধিবেশনের ৯ কার্যদিবসসহ এই সংসদের মোট কার্যদিবস ছিল ২৭২টি। এর আগে দশম সংসদ ৪১০ কার্যদিবস ও নবম সংসদ ৪১৮ কার্যদিবস চলে।

১ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন